ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ৬:২৩:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

বগুড়ায় শীত উপেক্ষা করে বোরো চাষ শুরু 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৩ পিএম, ২৪ জানুয়ারি ২০২৪ বুধবার

বগুড়ায় শীত উপেক্ষা করে বোরো চাষ শুরু 

বগুড়ায় শীত উপেক্ষা করে বোরো চাষ শুরু 

বগুড়ায় প্রচন্ড শীত উপেক্ষা করে বোরা চাষ শুরু করেছে কৃষকরা। গত কয়েক বছর এই এলাকায় বোরা চাষ করে বেশ ভালো দাম পাওয়া গেছে। তাই এবার গত বছরের চেয়ে বেশি জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 

যেসব জমিতে সরিষার চাষ হয়েছিল তা এখন কাটা হচ্ছে। সেই সব জমিতে  শৈত্য প্রবাহ উপক্ষো করে কৃষক বোরো চাষে ব্যস্ত সময় পার করেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারি কৃষি অফিসার ফরিদ উদ্দিন জানান এবার জেলায় ১ লাখ ৮৭ হাজার ৮১০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে। গত বছর লক্ষমাত্র ছিল ১ লাখ ৮৭ হাজার ১৯৫ হেক্টর। 

এ বছর বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৪৩২মেট্রিকটন(চাল আকারে)। গত বছর বোরো উৎপাদন হয়েছিল ৭ লাখ ৭৭ হাজার ৬৩১ মেট্রিকটন (চাল আকারে)।  

কৃষি বিভাগ জানায়, এবার আবহাওয়া ভালো থাকলে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। 

কৃষি কর্মকর্তারা জানান, জমি থেকে আলু উঠানো শেষ হলে পুরোদমে বোরো চাষ শুরু হবে।